২য় প্রদর্শনী
নাটক:
চোর স্থান:
অডিটোরিয়াম
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
সিলেট
আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গত ২৭ নভেম্বর, ২০০৮ ইং তারিখে থিয়েটার সাস্টের ২য় মৌলিক প্রযোজনা চোর নাটকটির ২য় প্রদর্শনী সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। চোর নাটকটি মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্প চোর থেকে নাট্যরূপ দেয়া হয়েছে। নাটকটির নাট্যরূপ দিয়েছেন তোফাজ্জল তোফা এবং মারুফ হাসান। তোফাজ্জল তোফা প্রথমবারের মতো নাটকটির নির্দেশনা দেন। পরবর্তীতে পুণঃনির্দেশনা দিলেন মারুফ হাসান। এবার নাটকের প্রদর্শনী শুরু হবার এক ঘন্টা পূর্বে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী-কর্মকর্তাবৃন্দ তাদের আন্দোলনের কর্মসূচী অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার বৈদ্যতিক সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। অবশেষে বাধ্য হয়েই মোমবাতির আলোতে নাটকটির প্রদর্শনী সম্পূর্ণ করতে হয়। কিন্তু দর্শক এটাকে খুব ভালোভাবেই মেনে নিয়েছে। তাদের সবার মুখ থেকেই শুধু একটি কথাই শোনা যাচ্ছিল - এ এক নতুন অভিজ্ঞতা।

মন্তব্য সমূহ
churi hoye gelam
churi hoye gelam reeee........
3rd show
nobin-boron"08 programe a chur natokr 3rd show hoyasilo.but a nia kuno information palam na.