থিয়েটার সাস্ট নাট্যোৎসব ২০০৯

থিয়েটার সাস্টের সকল শুভানুধ্যায়ীদের জন্য রইল যুগপূর্তির শুভেচ্ছা। আপনারা সকলেই জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে আসছে ৮ ডিসেম্বর ২০০৯ইং থিয়েটার সাস্ট -এর ১২ বছর পূর্ণ হতে যাচ্ছে। সেই উপলক্ষ্যে থিয়েটার সাস্ট আগামী ৪ নভেম্বর ২০০৯ইং থেকে ৮ নভেম্বর ২০০৯ইং পর্যন্ত ৫ দিনব্যাপী এক নাট্যোৎসবের আয়োজন করেছে। নিম্নে উৎসবের সময়সূচী উল্লেখ করা হলো :
৪ নভেম্বর ২০০৯ইং : আনন্দ র্যালী
শাবিপ্রবি ক্যাম্পাস
দুপুর ১২.০০ মি.
শাবিপ্রবি ক্যাম্পাসে কেক কাটা ও বিতরন
সময় : দুপুর ১.০০ মি.
৫ নভেম্বর ২০০৯ইং : নাটক - ভাস্কর্য
প্রযোজনা - থিয়েটার সাস্ট
মূলভাবনা - আরিফ হোসাইন রাজু
রচনা ও নির্দেশনা - মেহদি হাসান
পূণঃনির্দেশনা - মারুফ হাসান
স্থান : এম. সাইফুর রহমান অডিটোরিয়াম
সময় : সন্ধ্যা ৭.০০ মি.
৬ নভেম্বর ২০০৯ইং : মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্প অবলম্বনে
নাটক - প্রাগৈতিহাসিক
প্রযোজনা - নাগরিক নাট্যাঙ্গন
নাট্যরূপ - মাহমুদুল ইসলাম সেলিম
নির্দেশনা - লাকী ইনাম
স্থান : এম. সাইফুর রহমান অডিটোরিয়াম
সময় : সন্ধ্যা ৭.০০ মি.
৭ নভেম্বর ২০০৯ইং : মলিয়েরের ‘দ্য মাইজার’ অবলম্বনে
নাটক - কঞ্জুস
প্রযোজনা - লোক নাট্যদল (বনানী)
রূপান্তর - তারিক আনাম খান
নির্দেশনা - কামরুন নূর চৌধুরী
স্থান : এম. সাইফুর রহমান অডিটোরিয়াম
সময় : সন্ধ্যা ৭.০০ মি.
আমাদের উৎসবের উদ্ভোধক হিসেবে থাকবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের মাননীয় সভাপতি লিয়াকত আলী লাকি। প্রধান অতিথি হিসেবে থাকবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মানণীয় উপাচার্য ড. সালেহ উদ্দিন আহমদ।
উক্ত উৎসবে আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কাম্য।
